নাটোরে যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: রিটার্নিং অফিসার

0
43
নাটোরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাটোরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসমা শাহীন জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে তিনটায় সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।

আসমা শাহীন বলেন, নাটোরের চারটি আসনের ৫৬৬টি ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

সকাল ১০টা থেকে জেলার চারটি আসনের বিভিন্ন কেন্দ্রে ব্যালট বাক্স ও নির্বাচনি সরঞ্জাম বিতরণ করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।

এর মধ্যে নাটোর সদর উপজেলা পরিষদ থেকে ১০৫টি কেন্দ্রে নির্বাচনি সামগ্রী কেন্দ্রগুলোতে পাঠানো হয়। এসময় সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। যৌথ বাহিনীর কড়া নিরাপত্তায় এসব নির্বাচনি সরঞ্জামাদি কেন্দ্রগুলোতে পাঠানো হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এর আগে প্রতিটি কেন্দ্রের নির্বাচনি কর্মকর্তাসহ দায়িত্বপ্রাপ্ত আনসার ও পুলিশ সদস্যদের নির্দেশনা প্রদান করা হয়। নির্বাচনকালীন সব ধরনের সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়।

রির্টানিং কর্মকর্তা আসমা শাহীন বলেন, নাটোরের ৭টি উপজেলার ৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২৫ জন প্রার্থী। জেলায় মোট ১৫ লাখ ৪৭ হাজার ২০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে ১ হাজার ৫০ জন সেনাবাহিনী, ১ হাজার ৩১৪ জন পুলিশ, ৪৯ জন র‌্যাব ও ৭ হাজার ৪৮৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

জেলা রিটানিং কর্মকর্তা আরোও বলেন, সাধারণ জনগণ যাতে বাধাহীনভাবে শান্তিপূর্ণভাবে তাদেরও পছন্দেও প্রার্থীকে ভোট দিতে পারেন সে বিষয়ে প্রচারণা চালানো হচ্ছে।

একই সঙ্গে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী পুলিশ ও র‌্যাব ও বিজিবি সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। সবগুলো ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here