নাটোর প্রতিনিধি :
নাটোরের সিংড়া পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং নাটোর জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. হান্নান আহমেদ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৯টার দিকে সিংড়া কোর্টমাঠ এলাকা থেকে তাকে আটক করে থানা পুলিশ।
আওয়ামী লীগ নেতা হান্নান আহমেদ হাসান সিংড়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম জালাল উদ্দিনের ছেলে। তিনি পৌর শহরের কলেজপাড়ার বাসিন্দা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
জানা যায়, ২০২৪ সালের ৮ মে অনুষ্ঠিত সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করে মোঃ হান্নান আহমেদ হাসান চশমা প্রতীকে ২৪ হাজার ৫২ ভোট পেয়ে ২য় স্থান হন।
সিংড়া থানার ওসি আ স ম আব্দুন নূর বলেন, আওয়ামী লীগ নেতা হাসানকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

