নাটোরের সিংড়ায় জামায়াত প্রার্থী প্রফেসর সাইদুর রহমানের গণসংযোগ

0
138
নাটোর-৩: জামায়াত মনোনীত প্রার্থী প্রফেসর সাইদুর রহমানের গণসংযোগ / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর সাইদুর রহমান গণসংযোগ করেছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকে শুরু করে দিনব্যাপী সিংড়া বাজার এলাকায় গণসংযোগ করেন তিনি।

গণসংযোগ চলাকালে তিনি ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উন্নয়নমুখী নানা প্রতিশ্রুতি তুলে ধরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার আফছার আলী, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আ ব ম আমান উল্লাহ, পৌর আমীর ও জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মাওলানা সাদরুল উলা, উপজেলা সেক্রেটারি অধ্যাপক এনতাজ আলী, পৌর সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি আব্দুল মন্নাফ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর মো. কুতুবুল আলম, লোকমান হোসেন মজনু, পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. রুস্তম আলী, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. আল-আমিন প্রমুখ।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here