নাটোরের বাগাতিপাড়ায় কৃষি জমিতে পুকুর খননের দায়ে ১ জনের ২ লাখ টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি :

 

নাটোরের বাগাতিপাড়ায় কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকেভেটর (ভেকু) জব্দ করা হয়েছে।

গতকাল শুক্রবার (২৮ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলার জামনগর ইউনিয়নের দেবনগর এলাকায় অভিযান পরিচালনা করেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন।

জানা গেছে, রাতের আঁধারে কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খনন ও মাটি কাটার খবর পেয়ে অভিযান চালায় বাগাতিপাড়া উপজেলা প্রশাসন। এ সময় মাটি কাটার কাজ বন্ধ করে ঘটনাস্থল থেকে রাজশাহীর বাঘমারা উপজেলার বাদল নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সকাভেটরটি জব্দ করা হয়।

অভিযানে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ সহযোগিতা করেন।

এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, কৃষিজমির উর্বরতা রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটা ও পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here