নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুরে শনিবার বিকেলে সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে নাগরপুর মহিলা কলেজ চত্বরে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শরিফুল ইসলাম বাবলু এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহমদ আলী রানা, শিব শংকর সূত্রধর, নিয়ামত আলী সুইট, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, ফরহাদ হোসেন ডেভিড, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল রানা, সহ-প্রচার সম্পাদক আরিফুল ইসলাম নবা, কৃষক দলের সভাপতি মো. হুমায়ুন কবীর, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাজাহান সাজু এবং নাগরপুর নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী মনসুর।
এছাড়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সদর ইউনিয়নের সব ওয়ার্ডের নেতাকর্মীরা সম্মেলনে অংশগ্রহণ করেন।
সম্মেলনে বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এই বাংলা/এমএস
টপকি

