নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

 

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিজ উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে।

টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য মহাদয়ের সুপারিশে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ২৫ মার্চ ২০২৬ বুধবার দলীয় প্যাডে স্বাক্ষরিত এক বার্তায় এ বহিষ্কারাদেশ দেন।

উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ ছালাম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিজ উদ্দিনের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এয়োদশ জাতীয় সংসদ নিবার্চনে দলীয় প্রাথর্ীর বিরুদ্ধে অবস্থান,চাঁদাবাজী,ভূমি দখল,দলীয় শৃংঙ্খলা ভঙ্গের সুষ্পষ্ট প্রমাণ থাকায় দলের প্রাথমিক সদস্য পদ হতে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো মর্মে বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে বহিষ্কৃত উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিজ উদ্দিনের প্রতিক্রিয়া জানতে তার মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

এই বাংলা/এমএস

টপিক 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here