নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলুর পক্ষে ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করতে নাগরপুর উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের উদ্যোগে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রবিউল আওয়াল লাভলুর নিজ বাসভবন থেকে মিছিলটি বের হয়ে উপজেলা চত্বর ও সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রচারণা র্যালীটি প্রাণবন্ত হয়ে ওঠে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মিছিলে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, সহ-সাধারণ সম্পাদক মো. ফারুক আহম্মেদ খান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, সদস্য সচিব মো. নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক রাজীব আহমেদ, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মীর খালিদ মাহমুদ রাসেল ও সদস্য সচিব শহিদুল ইসলাম মনির।
উপজেলার বিভিন্ন কলেজের ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরাও প্রচারণা মিছিলে অংশগ্রহণ করেন।
এই বাংলা/এমএস
টপিক

