নাগরপুরে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন

0
145
ফাইল ফুটেজ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

টাঙ্গাইলের নাগরপুরে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে নয়ন খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এ ভ্যাকসিন ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন করেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মো.হাফিজুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.নাদিম আহমেদ, নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তরুজ্জামান বকুল, নাগরপুর তদন্ত কর্মকর্তা আবদুল কদ্দূস, নয়ন খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হোসেন আলী মনসুর সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা:রাকিবুল ইসলাম লিন। এ সময় নিবন্ধনের মাধ্যমে ৯ মাস বয়স থেকে ১৫ বছর পর্যন্ত শিশুদের ভ্যাকসিন দেয়া হয।

১২ অক্টোবর হইতে ৩১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ টিকাদান কর্মসূচি চলবে ।

পরবর্তীতে ০১ নভেম্বর হইতে ০৯ নভেম্বরের উপজেলার বারটি ইউনিয়নের ওয়ার্ডে টিকা দান কর্মসূচি চলমান থাকবে।

 

এই বাংলা/এমএস

 

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here