নকলা (শেরপুর) প্রতিনিধি :
আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে শেরপুরের নকলায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় ও নকলা পৌরসভার উদ্যোগে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফ্রিন এ্যানির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী শামছুল হক রাকিব, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, পৌর প্রকৌশলী ফখরুদ্দীন আহম্মেদ এবং উপজেলা জামায়াতের আমীর গোলাম সারোয়ার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় বক্তারা নারীর অধিকার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে সমতা নিশ্চিতকরণ এবং নিরাপদ সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার গুরুত্বের উপর জোর দেন। তারা বলেন, নারীর উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

