দেশে চিনি আমদানি আপাতত স্থগিত, আগে বিক্রি হবে দেশি চিনি: উপদেষ্টা আদিলুর রহমান

0
125
আজ সকালে নাটোরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান / ছবি - এই বাংলা

বিশেষ প্রতিনিধি :

অন্তর্বর্তী সরকারের শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ রয়েছে। দেশে উৎপাদিত চিনি আগে বাজারজাত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শনিবার (৬ ডিসেম্বর) সকালে নাটোর উত্তরা গণভবনের উন্নয়নমূলক সংস্কারকাজের অগ্রগতি পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, দেশের চিনিকলগুলোতে যে চিনি মজুত আছে, তা টিসিবির মাধ্যমে বিক্রি করা হচ্ছে। তিনি আরও বলেন, ব্রিটিশ আমলে নির্মিত পুরোনো চিনিকলগুলো দিয়ে বর্তমান চাহিদা মেটানো কঠিন। তাই চিনির পাশাপাশি বিকল্প পণ্য উৎপাদনের দিকেও নজর দিচ্ছে সরকার।

তিনি বলেন, ভর্তুকি দিয়ে চিনিকল চালানো সম্ভব নয়। সরকারের মেয়াদের মধ্যে বা পরবর্তী সরকারের সময়ে এ বিষয়ে ভালো খবর দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেশি উদ্যোক্তাদের সম্পৃক্ততা বাড়াতেও আলোচনা চলছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপসচিব আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল ওয়াহাবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here