দুর্নীতি ও নারী নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ নেত্রকোণা

0
81
নেত্রকোণায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

নেত্রকোণা প্রতিনিধি :

নেত্রকোণায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নেত্রকোণা কেন্দ্রীয় শহিদমিনার মোড়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

“দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর শুদ্ধতা” এবং “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত মানববন্ধনে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং নারী নির্যাতন প্রতিরোধের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি, বেগম রোকেয়ার আদর্শ ও নারীর ক্ষমতায়নে তাঁর অবদান নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন পেশাজীবি মানুষ-সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন ঘোষণা করা হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here