দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতা বহিষ্কার

0
29
জাতীয় পার্টি / ছবি - প্রতিকি লোগো

কুড়িগ্রাম প্রতিনিধি :


কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে জাতীয় পার্টির পাঁচ নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আতিয়ার রহমান মুন্সি ও সদস্য সচিব আব্দুস সোবহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন— উলিপুর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ (মিন্টু) মণ্ডল, পৌর আহ্বায়ক কমিটির সদস্য মো. আলম মিয়া, পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. নূর আমিন (পাঠান), আহ্বায়ক কমিটির সদস্য মো. আমজাদ হোসেন এবং মো. ইউনুছ আলী।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আব্দুস সোবহানের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়া, নির্বাচন কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস সোবহান দলে যোগদানের পর থেকে সংগঠনের ভেতরে সমন্বয়হীনতা, তৃণমূল নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করা এবং সাংগঠনিক দুর্বলতা নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ বিরাজ করছিল।

এই প্রেক্ষাপটে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টির প্রার্থী আব্দুস সোবহানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দলের বিভিন্ন স্তরের দুই শতাধিক নেতাকর্মী। তারা প্রকাশ্যে ইসলামি আন্দোলন বাংলাদেশের (হাতপাখা প্রতীক) প্রার্থী ডা. মো. আক্কাস আলীর প্রতি সমর্থন জানিয়েছেন বলে জানা গেছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here