ত্রাণ বিতরণ ও ইফতার মাহফিলে পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা

সাটুরিয়ায় মতবিনিময় সভা

সাটুরিয়ায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি :

মানিকগঞ্জের সাটুরিয়ায় সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা, ত্রাণ বিতরণ এবং ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, এমপি।

রোববার (৮ মার্চ) দুপুরে সাটুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেন।

মতবিনিময় সভায় মন্ত্রী স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের আশ্বাস দেন। এ সময় তিনি বলেন, সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়িকে আধুনিক পর্যটনকেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে, যা বাস্তবায়িত হলে এলাকার পর্যটন ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণকে হয়রানিমূলক কোনো কাজ সহ্য করা হবে না। দলের কোনো নেতাকর্মী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেন তিনি।

সভা শেষে মন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন এবং অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন। পরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ইফতার মাহফিলে অংশ নেন।

অনুষ্ঠানে সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান (মাখন), সাধারণ সম্পাদক আবুল বাসার সরকার, উপজেলা কৃষক দলের সভাপতি বরকত মল্লিক, যুবদলের আহ্বায়ক আমীর হামজা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহসিনুজ্জামানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here