ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্বপূর্ণ তারিখগুলো

0
214
নির্বাচন কমিশন (ইসি) / ছবি - সংগৃহীত

ডেস্ক নিউজ :

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ দেশব্যাপী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হবে। এই তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সিইসি জানান, দেশের ৩০০ আসনে সাধারণ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ তারিখগুলো হলো:

  • মনোনয়নপত্র দাখিল: ২৯ ডিসেম্বর ২০২৫

  • মনোনয়নপত্র বাছাই: ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬

  • কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ: ১১ জানুয়ারি ২০২৬

  • আপিল নিষ্পত্তি: ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ২০২৬

  • প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ: ২০ জানুয়ারি ২০২৬

  • চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি ২০২৬

  • নির্বাচনী প্রচারণা: ২২ জানুয়ারি ২০২৬ থেকে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত (১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত)

ভোটগ্রহণ সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত চলবে। এই বছর ভোট দেওয়ার সময় এক ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে। নির্বাচনের ব্যালটের রং: ত্রয়োদশ সংসদ–সাদাকালো, গণভোট–গোলাপি।

সিইসি আরও জানান, চলতি বছরের ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩, যার মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭, মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪।

এর আগে, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। ২০২৫ সালে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কথা ঘোষণা করেন। ১৩ নভেম্বর তিনি সিদ্ধান্ত দেন, নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, যা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ঘটছে।

বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে ভাষণ সম্প্রচার করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here