খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল আলমকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার একটি আবাসিক বাসা থেকে তাকে আটক করা হয়।
খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার ভাটারা থানার একটি দল অভিযান চালিয়ে রফিকুল আলমকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে খাগড়াছড়ির বিভিন্ন থানায় হত্যাসহ মোট ৪৭টি মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে তিনি চট্টগ্রাম ও ঢাকায় আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃত রফিকুল আলমের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
এই বাংলা/এমএস
টপিক

