ডিমলায় ভোট কেনার অভিযোগ ও হামলার ঘটনায় জামায়াতের প্রতিবাদ

0
41
হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান / ছবি - এই বাংলা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বিএনপি-জমিয়ত জোট প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দির বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ এনে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখা।

জামায়াতের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে দাবি করা হয়, গত ১০ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঠাকুরের স্কুলসংলগ্ন এলাকায় একটি গাড়িতে করে টাকা বিতরণের সময় স্থানীয় লোকজন প্রার্থীপক্ষকে আটক করেন। উল্লেখিত গাড়ির নম্বর ঢাকা মেট্রো-গ ৩৭-৪০৮৪ বলে দাবি করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিবৃতিতে আরও বলা হয়, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হলে বিএনপি ও জমিয়তকর্মীদের হামলায় জামায়াতের কর্মীসহ অন্তত পাঁচজন আহত হন। গুরুতর আহত আব্দুল মজিদসহ আহতদের ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে দাবি করা হয়।

এছাড়া অভিযোগ করা হয়, ঘটনাস্থলে তথ্য সংগ্রহে গেলে কয়েকজন গণমাধ্যমকর্মীকেও শারীরিকভাবে হেনস্তা করা হয়।

জামায়াত নেতারা দাবি করেন, তাদের প্রার্থী মাওলানা আব্দুস সাত্তারের জনপ্রিয়তায় প্রতিপক্ষ ভীত হয়ে এ ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

তবে এ বিষয়ে বিএনপি-জমিয়ত জোট প্রার্থীর বক্তব্য পাওয়া যায়নি।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here