ডিমলায় এমপি আব্দুস সাত্তারকে সংবর্ধনা ও ইফতার মাহফিল

ডিমলায় এমপি আব্দুস সাত্তারকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজার ব্যবসায়ী শাখার উদ্যোগে জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে সংবর্ধনা প্রদান ও দোয়া মাহফিলসহ ইফতার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) বিকেলে বাবুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আকবর আলী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত এমপি আব্দুস সাত্তারকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

হাফেজ আশরাফুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা আমির অধ্যাপক মাওলানা মজিবুর রহমান। বিশেষ আলোচক ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা কাজী রুকনুজ্জামান। এছাড়া উপজেলা নায়েবে আমির কাজী হাবিবুর রহমান, শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা তাইয়্যেবুর রহমান এবং সদর ইউনিয়নের আমির মাওলানা নুর মোবাশ্বেরসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুস সাত্তার উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ডিমলা উপজেলার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here