ঝালকাঠি প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে ‘জনতার দল’ মনোনীত প্রার্থী মোঃ জসীম উদ্দিন তালুকদার নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন। অবসরপ্রাপ্ত দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদের নেতৃত্বে গঠিত এই দলটি ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর মাধ্যমে সমর্থন জোগার চেষ্টা করছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালেও তিনি রাজাপুর উপজেলার বাইপাস বাজার, বাঘরী বাজার, মেডিকেল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভোটার, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন। গণসংযোগকালে ভোট প্রার্থনা ও কুশল বিনিময়ের পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ও ভোটারদের সমস্যা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।
জসীম উদ্দিন তালুকদার স্থানীয়দের সঙ্গে কথা বলে দীর্ঘদিনের অবকাঠামোগত দুর্বলতা, কর্মসংস্থানের সংকট ও উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে জানতে চান। তিনি ভোটারদের জানান, রাজাপুর–কাঁঠালিয়াকে আধুনিক, পরিকল্পিত ও নাগরিক সুবিধাসম্পন্ন জনপদে রূপান্তরের রূপরেখা তার পরিকল্পনায় রয়েছে এবং ভোটারদের সমর্থন কামনা করেন।
এই বাংলা/এমএস
টপিক

