ঝালকাঠি-১ আসনে হাঁস প্রতীকে ভোট চেয়ে ব্যরিস্টার মঈন আলম ফিরোজীর গণসংযোগ

0
61
ঝালকাঠি-১ আসনে গণসংযোগে ব্যস্ত সময় পার করছে স্বতন্ত্র প্রার্থী মঈন ফিরোজী / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে নির্বাচনী তৎপরতা ক্রমেই জোরালো হচ্ছে। এই নির্বাচনী পরিবেশে স্বতন্ত্র সংসদ প্রার্থী ব্যারিস্টার মঈন আলম ফিরোজী হাঁস প্রতীকে ভোট প্রার্থনা করে মাঠপর্যায়ে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন।

নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই ব্যস্ত হয়ে উঠছে প্রার্থীদের নির্বাচনী কার্যক্রম। এরই অংশ হিসেবে ব্যারিস্টার মঈন আলম ফিরোজী রাজাপুর উপজেলার সাতুরিয়া, রোলা ও শুক্তাগড় ইউনিয়নের কেওতা, বলার জোড়সহ বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় গণসংযোগ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রচারণাকালে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনেক ব্যবসায়ী, পথচারী ও রিকশাচালক প্রচারণা থামিয়ে তার সঙ্গে কথা বলেন এবং ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

স্থানীয়দের মতে, নির্বাচনী প্রচারণাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। ভোটাররা জানান, তারা একজন যোগ্য ও সৎ প্রতিনিধিকে সংসদে পাঠাতে চান, যিনি ঝালকাঠি-১ আসনের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here