ঝালকাঠি–১ আসনে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামালের দোয়া–মিলাদ ও গণসংযোগ

0
121
ঝালকাঠি-১ আসনে ধানের শীষের মনোনয়ন পেয়ে গণসংযোগ করেন রফিকুল ইসলাম জামাল / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি–১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম জামালের উদ্যোগে শুক্রবার বিকেলে কাঁঠালিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা বিএনপির কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া–মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া শেষে বিশাল মিছিল নিয়ে শুরু হয় গণসংযোগ, যা কাঁঠালিয়ার প্রধান সড়কজুড়ে নির্বাচনী আমেজ ছড়িয়ে দেয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, ধানের শীষের পক্ষে মানুষের সমর্থন ক্রমেই বাড়ছে। রফিকুল ইসলাম জামাল ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উন্নয়নের নানা পরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, কাঁঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকনসহ অন্যান্য নেতারা।

মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় রফিকুল ইসলাম জামাল বলেন, এ অঞ্চলের অনুন্নত মানুষের ভাগ্য পরিবর্তনই তার মূল লক্ষ্য। কৃষক–শ্রমজীবীদের জীবনমান উন্নয়ন, নদীভাঙন রোধে টেকসই প্রকল্প এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

কাঁঠালিয়ায় গণসংযোগকে কেন্দ্র করে পুরো এলাকায় এখন নির্বাচনী উত্তাপ তীব্র হয়ে উঠেছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here