ঝালকাঠি-১ আসনের জাময়াত প্রার্থীর কাঁঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় 

0
128

ঝালকাঠি প্রতিনিধি :

 

ঝালকাঠি-১(কাঠালিয়া রাজাপুর) আসনের জাময়াতে ইসলামীর এমপি প্রার্থী ড. ফয়জুল হকের কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১১ জানুয়ারি রবিবার সকাল ১১ টায় কাঠালিয়া প্রেসক্লাব সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ড.ফায়জুল হক সাংবাদিকদের জানান,বাংলাদেশ জাময়াতে ইসলামি দেশ চালাবার দায়িত্ব পেলে ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনা করবে। কে কোন ধর্ম বা বর্ণের লোক তা বিবেচ্য বিষয় নয়,সকলের প্রতি ইনসাফ কায়েম করাই জাময়াতে ইসলামির মূল লক্ষ্য। তিনি আরও জানান,জাময়াত দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে চায়।ড. ফায়জুল হক গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ঝালকাঠি জেলা জামায়েত ইসলামীর আমির, এ্যাডভোকেট হাফিজুর রহমান, সেক্রেটারি,অধ্যক্ষ ফরিদুল হক,নির্বাচন পরিচালক, মাওলানা আবু বকর সিদ্দিক, কাঠালিয়া উপজেলা আমির, মাস্টার মোঃ মজিবুর রহমান, সেক্রেটারি, অধ্যাপক সাইদুর রহমান, সহকারি সেক্রেটারি, মাওলানা মোস্তাজাবুর রহমান ও কাঠালিয়া সদর ইউনিয়ন সভাপতি, মাওলানা নাসির উদ্দিন প্রমুখ।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here