ঝালকাঠিতে শহীদ শরিফ ওসমান হাদির হত্যার ১০০ দিনে দ্রুত বিচার দাবিতে মৌন মানববন্ধন

বরিশাল ব্যুরো :

 

সময় পেরিয়েছে ১০০ দিন, কিন্তু ন্যায়বিচারের প্রত্যাশায় এখনও প্রহর গুনছে স্বজন ও সহযোদ্ধারা। ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নির্মম হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ আর বেদনায় ভারী হয়ে উঠেছে ঝালকাঠির আকাশ।

এই প্রেক্ষাপটে হত্যাকাণ্ডের ১০০ দিন পূর্তিতে দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবিতে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে এক হৃদয়বিদারক মৌন মানববন্ধন।

শহরের গুরুত্বপূর্ণ সড়কে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ।

হাতে প্ল্যাকার্ড, চোখে নীরব প্রতিবাদ—কেউ উচ্চারণ করেননি কোনো স্লোগান, তবুও পুরো পরিবেশ যেন বলে দিচ্ছিল একটাই কথা—“বিচার চাই”।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ১০০ দিন পেরিয়ে গেলেও এখনো হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে, যা বিচারহীনতার সংস্কৃতিকেই উসকে দিচ্ছে।

বক্তারা আরও বলেন, অবিলম্বে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় এ ধরনের নৃশংস ঘটনা ভবিষ্যতে আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

মানববন্ধন শেষে নিহত শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে নীরব প্রার্থনা করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here