ঝালকাঠিতে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ

0
51
কাঁঠালিয়ায় মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠির কাঁঠালিয়ায় ২০২৫–২৬ অর্থবছরের দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)-এর আওতায় বিকল্প আয় সৃষ্টির লক্ষ্যে ৬০ জন মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বকনা বাছুর বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক, রাজাপুর উপজেলা মৎস্য কর্মকর্তা, কাঁঠালিয়া উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গৌতম মন্ডল এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন বলেন, “মাছ ও শামুক সম্পদ সংরক্ষণের পাশাপাশি মৎস্যজীবীদের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করাই প্রকল্পটির মূল লক্ষ্য। এর মাধ্যমে তারা স্বাবলম্বী হবেন এবং জীবনমান উন্নত হবে।”

বকনা বাছুর পাওয়ায় উপকারভোগী মৎস্যজীবীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং এ ধরনের উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here