জেলা প্রশাসকের উদ্ভোধনীতে, উপজেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

0
122
ছবি : এই বাংলা প্রতিনিধি

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

মানিকগঞ্জের দৌলতপুরে “উপজেলা প্রশাসন কাপ” ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকেলে দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি মানিকগঞ্জ জেলা প্রশাসক ডঃ মানোয়ার হোসেন মোল্যা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেনের সভাপতিত্বে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম, প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, উপজেলা ও জেলা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মো. আরফান আলী, এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ।

উদ্বোধনী ম্যাচে চকমিরপুর ইউনিয়ন বনাম কলিয়া ইউনিয়নের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ১-০ গোলে চকমিরপুর ইউনিয়ন বিজয়ী হয়। দর্শকরা মাঠে উপস্থিত থেকে উচ্ছ্বাস ও সমর্থনের মাধ্যমে খেলা উপভোগ করেন। ঢাক-ঢোলের শব্দে পুরো মাঠ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here