জাহিদ ফকির হত্যাকান্ডের প্রধান আসামি রাতুল গ্রেপ্তার

রাজবাড়ীতে পাওনা টাকার বিরোধে খুন

0
14
পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে স্যানিটারি ব্যবসায়ী জাহিদ ফকির (২৭) হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি রাতুল গ্রেপ্তার / ছবি -এই বাংলা

বিশেষ প্রতিনিধি :

রাজবাড়ীতে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে স্যানিটারি ব্যবসায়ী জাহিদ ফকির (২৭) হত্যার ঘটনায় মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি রাতুল (২৮)–কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব জানায়, গত ১৭ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী জেলার কিশলয় স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় রাতুল ও তাঁর সহযোগীরা জাহিদ ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ১৮ ফেব্রুয়ারি রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা (মামলা নম্বর–১৯/২০২৬, ধারা–৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে গ্রেপ্তারে সহায়তার জন্য র‍্যাবের কাছে আবেদন পাঠানো হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

র‍্যাব সূত্রে জানা গেছে, এর ধারাবাহিকতায় শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে র‍্যাব-১০–এর সিপিসি–৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ও র‍্যাব-৪–এর সহযোগিতায় ঢাকার আশুলিয়া থানার দক্ষিণ গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে রাতুলকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রাতুলের বাড়ি রাজবাড়ী জেলার বিনোদপুর মাইছাঘাটা এলাকায়। তাঁর পিতার নাম রাজু।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব–১০–এর অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার (সিনিয়র সহকারী পুলিশ সুপার)।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here