জামালপুর-১ বকশীগঞ্জে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা

বকশীগঞ্জ প্রতিনিধি :

 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এমপি জনাব এম রশিদুজ্জামান মিল্লাত শুক্রবার জামালপুর-১ (বকশীগঞ্জ) উপজেলার পরিষদ চত্বরে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল হাই এবং সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। প্রতিমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সংক্ষিপ্ত এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে প্রতিমন্ত্রীর সঙ্গে এলাকার চলমান ও সম্ভাব্য উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে স্থানীয় প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি সংশ্লিষ্ট সকলকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান, যাতে উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছায়।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সকল মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here