পাবনা প্রতিনিধি :
যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রভাতে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব।
এছাড়া উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি শনিবার সকালে সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এরপর উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ, এবং সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন। এতে বক্তব্য রাখেন—উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বিশ্বাস, অধ্যক্ষ নাদের হোসেন, জামায়াতে ইসলামী নেতা ওয়ালীউল্লাহ বিশ্বাস, সাংবাদিক তৌফিক হাসান, রিপন মাহমুদ প্রমুখ।
এই বাংলা/এমএস
টপিক

