অনলাইন ডেস্ক :
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ২০২৬ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে এবার প্রথমবারের মতো অনলাইন চালান নিষ্পত্তিকে বাধ্যতামূলক করা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সম্প্রতি এনসিটিবির সচিব প্রফেসর মো. সাহতাব উদ্দিন স্বাক্ষরিত এক স্মারকে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের জন্য এই নির্দেশনা পাঠানো হয়।
মুদ্রণকারী প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে – ইবতেদায়ি, মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), দাখিল, এসএসসি ও দাখিল ভোকেশনাল, কারিগরি স্তর এই সব স্তরের ২০২৬ শিক্ষাবর্ষের বই মুদ্রণ ও সরবরাহ কার্যক্রম শুরু করেছে।
স্মারকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে— এনসিটিবির টেকনিক্যাল স্পেসিফিকেশন অনুযায়ী মুদ্রিত পাঠ্যপুস্তক গ্রহণ করতে হবে। বই গ্রহণের পর দ্রুততম সময়ে অনলাইনে চালান অনুমোদন দিতে হবে। সাপ্তাহিক ছুটির দিনেও বই সরবরাহ ও গ্রহণ অব্যাহত থাকবে।
জেলা/উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নিজেদের ইউজার অ্যাকাউন্টে নাম, মোবাইল নম্বর ও স্বাক্ষর হালনাগাদ করতে হবে।
চালান অনুমোদনের জন্য শিক্ষা কর্মকর্তাদেরকে 🔗 https://nctb.ihealthscreen.org ঠিকানায় গিয়ে
‘Chalan Management’ অপশনে প্রবেশ করে বিদ্যমান ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।
এনসিটিবি আশা করছে, অনলাইন পদ্ধতির বাধ্যবাধকতা বই বিতরণে গতি আনবে এবং নির্ধারিত সময়ে পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো নিশ্চিত করবে।
এই বাংলা/এমএস
টপিক