বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

চট্টগ্রামে নির্বাচনি আচরণবিধি নিশ্চিত করতে ৪২ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রাম প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে চট্টগ্রাম মহানগর ও উপজেলার ৪২ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ পেয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা এ নিয়োগের অফিস আদেশ জারি করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শনিবার থেকে মহানগরের ১৬টি থানায় ১২ জন এবং ১৫টি উপজেলায় ৩০ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক জানান, নির্বাচনি পরিবেশ সুন্দর রাখতে সবাইকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হবে। দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। তাদের দায়িত্বকাল চলবে নির্বাচনের দুই দিন পর পর্যন্ত, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

এই বাংলা/এমএস
টপকি
এই সম্পর্কিত আরো খবর