জাতীয় নির্বাচন সামনে রেখে বকশীগঞ্জে বিএনপির শক্তিশালী গণমিছিল

0
26
বকশীগঞ্জে বিএনপির বিশাল গণমিছিল / ছবি - এই বাংলা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উপজেলা উৎসবমুখর হয়ে ওঠে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে গণমিছিলটি বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়। পরে এটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার প্রায় ৪০ হাজার নেতাকর্মী ও সমর্থক এই গণমিছিলে অংশ নেন। মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে বর্তমান সরকারের সমালোচনা করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গণমিছিলে উপস্থিত ছিলেন জামালপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক আইজিপি আবদুল কাইয়ুম, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, এম. রশিদুজ্জামান মিল্লাতের পুত্র ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন, বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

গণমিছিল শেষে খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আসন্ন নির্বাচনে বিএনপিকে বিজয়ী করা জরুরি। তারা আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এই বাংলা/এমএস

টপিক 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here