জনগনের খেদমত করতে হাটহাজারীতে মাঠে নেমেছি: মীর হেলাল

0
44
নাংগলমোড়ায় ব্যারিস্টার মীর হেলালের নির্বাচনী পথসভা ও গণসংযোগ / ছবি - এই বাংলা

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম–৫ (হাটহাজারী–বায়েজিদ আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, তিনি ক্ষমতার জন্য নয়, বরং জনগণের কল্যাণ ও পরিবর্তনের লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছেন।

মঙ্গলবার হাটহাজারী উপজেলার ৫নং নাংগলমোড়া ইউনিয়নে আয়োজিত পথসভা ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরে হাটহাজারীর মানুষ যে উন্নয়ন বঞ্চনার শিকার হয়েছে, তা দূর করাই তাঁর মূল লক্ষ্য। জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি সেই ঘাটতি পূরণ করতে চান।

ব্যারিস্টার মীর হেলাল বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও আধুনিক হাটহাজারী গড়ে তোলাই তাঁর অঙ্গীকার। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

পথসভা শেষে তিনি গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন। পাশাপাশি হাট-বাজার, মার্কেট ও দোকানপাটে ব্যাপক গণসংযোগ চালান। পরে ঐতিহ্যবাহী ইব্রাহিম পেটেন মঞ্জিল মাঠে আয়োজিত আরেকটি পথসভায় বক্তব্য রাখেন তিনি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় নাংগলমোড়া ইউনিয়নের শ্রমজীবী, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে হাটহাজারীকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

পথসভায় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শহীদুল্লাহ দিলুর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সেলিম হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মীর কাসেম, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ গিয়াসউদ্দিন চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক কৃষিবিষয়ক সম্পাদক আব্দুর রশিদ মেম্বার, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক আহ্বায়ক হারুন রশীদ চৌধুরী, নাংগলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লায়ন ড. সালাউদ্দীন আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপজেলা ও জেলা পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ, সমাজসেবক, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here