চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৬ কেজি গাঁজাসহ একজন আটক

0
44
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৬ কেজি গাঁজাসহ আটক ১ / ছবি - এই বাংলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

ডিএনসি সূত্র জানায়, গতকাল শনিবার সকাল ৯টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা–এর শিমুলতলা বালুচর গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা বালুচর এলাকার বাসিন্দা মো. নুরুল ইসলাম ওরফে বুধু মণ্ডল (৬০)–কে আটক করা হয়। তিনি মৃত মাহাতাব উদ্দিনের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ডিএনসির চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও জানান, মাদক নির্মূলে অধিদপ্তরের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকবিরোধী অভিযানে সর্বস্তরের জনগণকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here