
নিজস্ব প্রতিবেদক :
চলন্ত ট্রেনে যাত্রাকালে হারিয়ে যাওয়া এক জাপানি নাগরিকের লাগেজ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জাপানের নাগরিক জুনিচি ইতাবাশি (৬৪) বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে তূর্ণা নিশিতা ট্রেনে করে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাওয়ার পথে তার সঙ্গে থাকা লাগেজ ব্যাগটি হারিয়ে ফেলেন।
ঘটনার পর তিনি সেদিনই ঢাকা রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২১ ফেব্রুয়ারি রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে মো. নুর ইসলাম (২৬) ও ইয়ামিন (২২) নামের দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী গাজীপুরে অভিযান চালিয়ে হারিয়ে যাওয়া লাগেজটি উদ্ধার করা হয়।
রেলওয়ে পুলিশ জানায়, উদ্ধারকৃত লাগেজটি সংশ্লিষ্ট জাপানি নাগরিকের বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
রেলওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
এই বাংলা/এমএস
টপিক
