ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
বাংলাদেশকে তার আদর্শের চেতনার উপর যদি দাঁড় করাতে পারি তাহলে আর কোনো ফ্যাসিবাদ দাঁড়াতে পারবেনা।
মঙ্গলবার (১৭ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘিওর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা মোঃ নুরুল ইসলাম ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রধান মেহমান এমডি ইউরো বাংলা হার্ট হাসপাতাল ও বায়ো গ্রুপ ঢাকা ডা: আবু বকর সিদ্দিক।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাবীয়াত সেক্রেটারি ও কর্ম পরিষদ সদস্য মাওলানা মোঃ ওমর ফারুক সহ নেতৃবৃন্দ।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্টজন, সুশীল সমাজ,আইনজীবী ও গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলের পূর্বে সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য মোনাজাত করা হয়।
এই বাংলা/এমএস
টপিক

