গুইমারায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, গুরুতর আহত এক

0
40
গুইমারায় বাস–মোটরসাইকেল সংঘর্ষ / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে গুইমারা থানাধীন ১নং গুইমারা ইউনিয়নের বাইল্যাছড়ি স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী শান্তি পরিবহন বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৪-৫৯৮৩) বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক কুবেনজয় ত্রিপুরা (২৮) নিহত হন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নিহত কুবেনজয় ত্রিপুরা গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের পঙ্খীমুড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম কৃপাচার্য ত্রিপুরা।

দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী হলেন ত্রিপুরা (১৯) গুরুতর আহত হন। তিনি খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া এলাকার বাসিন্দা। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

নিহতের মরদেহ বর্তমানে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনার পর পুলিশ শান্তি পরিবহন বাস ও দুর্ঘটনাকবলিত কালো রঙের সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেল (রেজি: চট্ট মেট্রো-ল-২০-৫০১৭) উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও সুপারভাইজার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here