গাজীপুর-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভা

0
58
ত্রয়োদশ সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে বিএনপি প্রার্থী মিলনের বিশাল নির্বাচনী জনসভা / ছবি - এই বাংলা

গাজীপুর জেলা প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৫ আসনের কালীগঞ্জ, পুবাইল ও বাইড়া এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী একে এম ফজলুল হক (মিলন)-এর পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৪টায় কালীগঞ্জ উপজেলার চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই জনসভা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা আলী হোসেন।

জনসভার প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও মনোনীত সংসদ প্রার্থী একে এম ফজলুল হক মিলন এবং তার সহধর্মিণী শম্পা হক। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ওমর ফারুক শাফিন আহমেদ এবং জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ সিদ্দিকী।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান (বাবলু) ও আহ্বায়ক কমিটির সদস্য মো. আলমগীর হোসেনের যৌথ সঞ্চালনায় জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, কালীগঞ্জ উপজেলা জামিয়তে উলামা দলের সভাপতি মাওলানা মাহফুজর রহমান, কালীগঞ্জ পৌরসভার বারবার নির্বাচিত মেয়র লুৎফর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পলাশ, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহাবুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরউজ্জামান খান (লাবলু), কালীগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল আহসান (মিন্টু), উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফি হাবিব উল্লাহ ও সোলেমান আলম এবং জামিয়তে উলামা জেলা সভাপতি মাওলানা মতিউর রহমান।

বিভিন্ন ইউনিয়ন ও কালীগঞ্জ পৌরসভার নেতা-কর্মীরা মিছিল সহকারে জনসভায় যোগ দেন, ফলে চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠ দর্শক ও সমর্থক-উপস্থিতিতে পুরোপুরি পূর্ণ হয়ে ওঠে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here