খাগড়াছড়ি-২৯৮: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিরাপত্তা জোরদার

0
40
খাগড়াছড়ি রামগড় উপজেলায় র‌্যাব ৭ এর প্রেস ব্রিফিং / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :

আগামীকাল (১২ ফেব্রুয়ারি) খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন। নির্বাচনকে কেন্দ্র করে মাঠে রয়েছে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী।

আজ (১১ ফেব্রুয়ারি) বিকেলে রামগড় মডেল প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র প্রাঙ্গণে র‌্যাব-৭ সিপিসি-১ কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ মিজানুর রহমান সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে জানান, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় র‌্যাব টহল ও মহড়া কার্যক্রম পরিচালনা করেছে। দুর্গম এলাকা ছাড়াও উপজেলা সদর ও জেলা শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রশাসনের তথ্যমতে, খাগড়াছড়ি জেলায় নির্বাচনী নিরাপত্তায় মোতায়েন থাকবে মোট ২,৬৩৯ জন আনসার ও ভিডিপি সদস্য, ১,২৫০ জন পুলিশ সদস্য, ৩০ প্লাটুন বিজিবি এবং র‌্যাবের ২টি টহল দলসহ বিপুল সংখ্যক অস্ত্রধারী আইনশৃঙ্খলা বাহিনী।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, খাগড়াছড়ি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন। জেলার ২০৩টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, যার মধ্যে ৬৮টি কেন্দ্রকে ‘অতি গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে সেখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে খাগড়াছড়িতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোটগ্রহণ সম্ভব হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here