
খাগড়াছড়ি প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন জেলা বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক অশোক মজুমদারের নেতৃত্বে খাগড়াছড়ির সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি পৌরসভার ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। এ সময় ভোটারদের মাঝে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করা হয় এবং আসন্ন নির্বাচনে ওয়াদুদ ভূইয়াকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
গণসংযোগ কর্মসূচির নেতৃত্ব দেন খাগড়াছড়ি জেলা বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক ও সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অশোক মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাধন দে, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি সাধন চন্দ্র পাল, সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নির্মল দাশ, খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দিরের সভাপতি আশীষ ভট্টাচার্য, শংকরমঠ পার্থ সারথি আশ্রমের সভাপতি শিব শংকর দেব, লক্ষ্মী নারায়ণ মন্দিরের সহ-সভাপতি বাবুল দেব, সৎসঙ্গ আশ্রমের প্রতিষ্ঠাতা সদস্য সুজিত চৌধুরীসহ বিপুল সংখ্যক সনাতনী নেতৃবৃন্দ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ সময় বক্তারা বলেন, পাহাড়ি ও বাঙালির সম্প্রীতির প্রতীক ওয়াদুদ ভূইয়া খাগড়াছড়ির উন্নয়নের জন্য একজন যোগ্য প্রার্থী। তাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করলে পার্বত্য জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।
তারা আরও জানান, ওয়াদুদ ভূইয়া নির্বাচিত হলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ আটটি সামাজিক সুরক্ষা প্যাকেজ বাস্তবায়নের মাধ্যমে পাহাড়ি এলাকার অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন। পাশাপাশি খাগড়াছড়ি জেলার প্রতিটি উপজেলা, শহর ও গ্রাম পর্যায়ে উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন নেতাকর্মীরা।ৎ
এই বাংলা/এমএস
টপিক
