কেন্দুয়ায় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এমপি হিলালী

বিএনপির নাম ভাঙ্গিয়ে অফিসে গিয়ে কর্মকর্তা কর্মচারীদের সাথে অশোভন আচরণ করলে কঠোর শাস্তি পেতে হবে: ডক্টর রফিকুল ইসলাম হিলালী

0
70
কেন্দুয়ায় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা / ছবি - এই বাংলা

নেত্রকোনা প্রতিনিধি :

নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী বলেছেন, বর্তমান সরকার কথায় নয়, দেশের মানুষের কল্যাণে কাজ শুরু করেছে। এই কাজে সবাইকে আন্তরিক সহযোগিতা করতে হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচিত হওয়ার পর এটি ছিল কর্মকর্তাদের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক মতবিনিময়।

ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি কোনো অফিসে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অশোভন আচরণ করেন, তবে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তারা দেশের স্বার্থে নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজ করছেন। উন্নয়ন ও দেশ গঠনের ধারাবাহিকতা বজায় রাখতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

ড. রফিকুল ইসলাম হিলালী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি নেত্রকোনা-৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here