নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আলহাজ্ব সাইফুর রহমান রানা।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ১২টার দিকে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম লুনার কাছে তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
কুড়িগ্রাম-১ সংসদীয় আসনটি নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী—এই দুই উপজেলা এবং নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও কচাকাটা থানাসহ মোট ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত।
উল্লেখ্য, আলহাজ্ব সাইফুর রহমান রানা এর আগেও বিএনপির পক্ষ থেকে একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন। দলীয় রাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয় ভূমিকার পাশাপাশি তিনি স্থানীয় পর্যায়ে পরিচিত একজন নেতা হিসেবে পরিচিত।
মনোনয়নপত্র দাখিলের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জনাব নুরুন্নবী দুলাল, সাইফুর রহমান রানার সহধর্মিণী আপন রহমান ও তাঁদের সন্তানরা, নাগেশ্বরী উপজেলা শিক্ষা সমিতির সভাপতি শহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।
মনোনয়ন দাখিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে আলহাজ্ব সাইফুর রহমান রানা বলেন, জনগণের সমর্থনে নির্বাচিত হতে পারলে কচাকাটাকে উপজেলা হিসেবে বাস্তবায়ন, সোনাহাট থেকে চিলমারী পর্যন্ত নদী খনন, মাদক নিয়ন্ত্রণ, সামাজিক সমস্যা দূরীকরণ এবং নারীদের আর্থিক ও সামাজিক উন্নয়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।
তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নত করাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য।
এই বাংলা/এমএস
টপিক

