কুড়িগ্রামে ৭০৬ কেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু, ভোটার প্রায় ২০ লাখ

0
36
কুড়িগ্রাম জেলার ৭০৬ কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সকল ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। জেলার চারটি সংসদীয় আসনের ৭০৬টি কেন্দ্রে ব্যালট পেপার, ভোট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম দায়িত্বরত প্রিজাইডিং অফিসারদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হচ্ছে।

জেলায় মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৯৯ হাজার ৯৩৭ জন।

জানা গেছে, কুড়িগ্রাম জেলার নয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা আনসার সদস্যদের সহায়তায় গাড়িযোগে এসব সামগ্রী গ্রহণ করছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামীকাল ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে জানানো হয়েছে, প্রতিটি কেন্দ্রে অস্ত্রধারী তিনজনসহ মোট ১৩ জন আনসার সদস্য এবং দুইজন অস্ত্রধারী পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী মাঠে থাকবে।

এছাড়া প্রতিটি ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here