কুড়িগ্রাম প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারাদেশের মতো কুড়িগ্রাম জেলাতেও প্রার্থীরা এখনো চলছে প্রচার-প্রচারণায়। তবে জেলার চারটি আসনে এখনও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা রাজনৈতিক সহিংসতার খবর পাওয়া যায়নি। প্রশাসনের নিয়মিত নজরদারি ও তৎপরতায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথের তদারকিতে প্রার্থীরা গণসংযোগ, জনসভা ও অন্যান্য প্রচার কার্যক্রম চালাচ্ছেন। দেশের কিছু অঞ্চলে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটলেও কুড়িগ্রামে প্রার্থীরা নির্ভয়ে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারছেন।
কুড়িগ্রাম জেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতা মোঃ আর্শীবাদ রহমান বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে যদি কোনো সহিংসতা হতো, জনজীবনে বড় ধরনের ভোগান্তি হতো। প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক অনিরুদ্ধ রেজা জানান, মাঠ পর্যায়ে এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। প্রশাসনের সঙ্গে আলোচনায় তারা শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা প্রকাশ করেছেন।
নির্বাচন কমিশনের নির্দেশনায় নিয়মিত নির্বাচনী মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে, যাতে নির্বাচনী বিধি লঙ্ঘন না হয়। জেলার বিভিন্ন এলাকায় এই কার্যক্রম লক্ষ্য করা গেছে।
বিশ্লেষকরা মনে করছেন, সব মিলিয়ে কুড়িগ্রাম জেলার নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক। আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
এই বাংলা/এমএস
টপিক

