কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
শনিবার (০৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রামে পালিত হয়েছে পাকিস্তানী হানাদার মুক্ত দিবস।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সকালে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে স্বাধীনতার বিজয় স্তম্ভে শেষ হয়। সেখানে মুক্তিযোদ্ধা, প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতারা পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পরবর্তী আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আব্দুস সালাম, বীর প্রতীক আব্দুল হাই সরকারসহ অন্যান্যরা। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান এবং নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও উদ্যোগী হওয়ার পরামর্শ দেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণে পরাজিত হয়ে কুড়িগ্রাম ত্যাগ করে। ফলে কুড়িগ্রাম সম্পূর্ণ হানাদার মুক্ত হয়।
এই বাংলা/এমএস
টপিক

