কুড়িগ্রামে দুর্গম চরাঞ্চলে সেনাবাহিনীর মহড়া, নিরাপদ ভোটের প্রস্তুতি জোরদার

কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া

0
46
কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী প্রথমবারের মতো মহড়া করেছে। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ে সোমবার কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে ঘণ্টাব্যাপী মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ার নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাধিক ডিভিশনের জিওসি (রংপুর এরিয়া) মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।

চিলমারীর নয়ারহাট ইউনিয়নের খেরুয়ার চরে হেলিকপ্টার মহড়ার মাধ্যমে আকাশ পথে প্যারাসুট নামার কৌশল প্রদর্শন করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, সেনাবাহিনীর এই উদ্যোগে তারা নিরাপত্তা অনুভব করছেন এবং শান্তিপূর্ণ ভোটের আশ্বাস পেয়েছেন।

কুড়িগ্রাম সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মোঃ আব্দুল্লাহ আল নাঈম বলেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় ৬৫০ জন সেনা সদস্য মাঠে থাকবে। প্রয়োজনে দুর্গম ভোটকেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জেলায় ৯টি উপজেলা, ৭৩টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা নিয়ে গঠিত ৪টি সংসদীয় আসনে মোট ভোটার ১৮ লাখ ৯৯ হাজার ৯৩৭ জন। জেলার ৭০৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৮৬টি অতি ঝুঁকিপূর্ণ। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা, পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাব ও সেনাবাহিনীর যৌথ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

কুড়িগ্রাম জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “জেলা শান্তিপ্রিয়। আশা করি, ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। সকল স্তরের জনগণের সহযোগিতা কামনা করছি।”

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here