কুড়িগ্রামের চিলমারীতে সেনাবাহিনীর হেলিকপ্টার মহড়া, চরাঞ্চলে ভোট নিরাপত্তা জোরদার

0
40
কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে সেনাবাহিনীর আকাশপথে মহড়া, ভোটারদের নিরাপত্তার আশ্বাস / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার দুর্গম চরাঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনী হেলিকপ্টার মহড়া পরিচালনা করেছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নয়ারহাট ইউনিয়ন ও নদীবেষ্টিত খেরুয়ারচরে হেলিকপ্টার থেকে প্যারাসুটে সেনাসদস্যরা অবতরণ করেন। মহড়ার সময় তারা স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং ভোটাধিকার সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে প্রয়োগের নিশ্চয়তা দেন।

৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নোমান মুন্সী, চিলমারী আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মো. তরিকুল ইসলাম, ক্যাপ্টেন মো. তাহসিন তামিমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা মহড়ায় উপস্থিত ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয়রা মহড়ার প্রশংসা করেছেন। আরিফুর রহমান বলেন, “চরের ভেতরে ভোট কেন্দ্রে যাওয়া আগে ভয় লাগত। আজকের মহড়া দেখে মনে হচ্ছে এবার নিশ্চিন্তে ভোট দিতে পারব।”

সেনাবাহিনী জানিয়েছে, দুর্গম চরাঞ্চলে ভোটগ্রহণের দিন এবং তার আগে ও পরে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সক্রিয় ভূমিকা রাখবে। চিলমারী উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে সেনাবাহিনী মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here