কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ১২ হাজার টাকা

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাশিমবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বালু উত্তোলনের অপরাধে আয়নাল হক (৩৮), পিতা: কাছু ব্যাপারী, সাং: চরকলাকাটা, বুড়াবুড়ি, উলিপুরকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৮৯ ধারায় ১২,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন উলিপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান। এ সময় উলিপুর থানার এএসআই আকতারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এছাড়াও স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিকরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান জানান, জনস্বার্থে উলিপুর উপজেলায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন।

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ উত্তোলন বন্ধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here