কিশোরগঞ্জে বিভিন্ন দেশের জাল টাকাসহ প্রতারক গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি :

 

নীলফামারীর কিশোরগঞ্জে বিভিন্ন দেশের জাল টাকাসহ মমিজুল ইসলাম (৩০) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এসময় তার কাছ থেকে মালেশিয়ান রিঙ্গিত, সৌদি রিয়াল, থাইল্যান্ডের বাথ ও জাল পাসপোর্ট উদ্ধার করা হয়।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতলুবর রহমান। গ্রেপ্তারকৃত মমিজুল কিশোরগঞ্জের নিতাই কুঠিয়ালপাড়ার নূর হোসেনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে নিতাই ইউনিয়নের মধুপুর ফুলবাড়ী (আবাসন) গুচ্ছগ্রামের মমিজুলের বাড়ীতে অভিযান চালানো হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এসময় জাল বিদেশী কারেন্সী মালেশিয়ান ১০০ রিঙ্গিত নোট ৫৮০ টি, সৌদি আরবের ১০০ রিয়াল নোট ৯০ টি, ৫০০ রিয়াল নোট ১৯০ টি, থাইল্যান্ডের ১০০০ বাথ নোট ১৯০ টি, ৫০০ বাথ নোট ২৯০ টি ও ৬টি জাল পাসপোর্ট এবং ১টি এন্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতলুবর রহমান বলেন,‘ঈদকে কেন্দ্র করে আমরা জাল টাকা ছাপানোর গোপন সংবাদ পাই। সেখানে অভিযান চালিয়ে আমরা বিভিন্ন দেশের বিদেশী জাল নোট উদ্ধার করি।

এসব জাল নোট আসামী ও তার সহযোগীরা ভিসা প্রতারণায় ব্যবহার করতো।’ আসামী মমিজুলের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here