ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ১নং চেচরীরামপুর ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সহ-সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. নজরুল ইসলাম ফোরকান মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৮:৪০ মিনিটের দিকে বানাই বাজার এলাকা থেকে তাকে আটক করেন কাঁঠালিয়া থানার এসআই আল আমিন।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি মসজিদ নির্মাণ প্রকল্পে বালু নিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ নিয়ে প্রতিবাদ জানালে গত ৯ আগস্ট মো. তোকাব তালুকদারকে কুপিয়ে আহত করার অভিযোগ রয়েছে ফোরকান মেম্বারের বিরুদ্ধে।
এ সময় আহত হন দেলোয়ার তালুকদার, ফারুক তালুকদার, শাহারিয়া তালুকদার ও সিফাত তালুকদার। স্থানীয়রা তাদের উদ্ধার করে আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তোকাব তালুকদারের অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর তোকাব তালুকদারের ভাতিজা মো. সাখারিয়া তালুকদার থানায় একটি মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা এসআই আল আমিন জানান, মামলার পর থেকে ফোরকান মেম্বার পলাতক ছিলেন। বৃহস্পতিবার তাকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

