
ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের এক মতবিনিময় সভা সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-1 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।
সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হারান চন্দ্র পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার, উপজেলা কৃষি অফিসার ফাতেমা ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এইচ এম জামসেদ আজাদ, উপজেলা শিক্ষা অফিসার মু. আনোয়ার আজীম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. কামরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মৃধা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন এবং সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন নিজাম মীরবহর।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি প্যানেল চেয়ারম্যান মো. জাকির হোসেন, মো. নকিরুল ইসলাম, মো. কামাল, মো. সোহেল, স্থানীয় রূপালী ব্যাংক–এর ম্যানেজার মো. নাঈম আহমেদ এবং সোনালী ব্যাংক–এর ম্যানেজার মো. মানসুর আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় নবনির্বাচিত সংসদ সদস্য উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে মতবিনিময় করেন এবং সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
এই বাংলা/এমএস
টপিক
