কাঁঠালিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার বিকেল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল।

উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, মুক্তিযোদ্ধা, বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণিপেশার নারী ও পুরুষ।

সভায় বক্তারা বলেন, শুধু বিশেষ দিনে নয়, নারীদের ক্ষমতায়ন ও উন্নয়ন নিশ্চিত করতে প্রতিটি ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাধ্যতামূলক করতে হবে। নারীদের অবহেলার দৃষ্টিতে নয়, সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে নেয়ার প্রয়োজন রয়েছে। তারা সরকারের পাশাপাশি সমাজের সব অংশের কাছে নারী ও কন্যার স্বাভাবিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here